News Flash

  • Home
  • দিনের খবর
  • ছয় মাসের জন্য ফের সিবিডিটি-র চেয়ারম্যান পদে রবি আগরওয়ালের পুনর্নিয়োগে কেন্দ্রের অনুমোদন
Image

ছয় মাসের জন্য ফের সিবিডিটি-র চেয়ারম্যান পদে রবি আগরওয়ালের পুনর্নিয়োগে কেন্দ্রের অনুমোদন

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় সরকার রবি আগরওয়াল-কে আরও ছয় মাসের জন্য চুক্তিভিত্তিকভাবে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি)-র চেয়ারম্যান পদে পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি (অ্যাপয়েন্টমেন্টস কমিটি অব দ্য ক্যাবিনেট বা এসিসি) এই সিদ্ধান্তে অনুমোদন দেয়। নতুন মেয়াদ ১ জুলাই ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, যেটি আগে হবে, কার্যকর থাকবে।

সরকারের শীর্ষ প্রত্যক্ষ কর প্রশাসনিক সংস্থার কাজের ধারাবাহিকতা বজায় রাখতেই রবি আগরওয়ালের মেয়াদ বাড়ানো হয়েছে বলে সরকারি নির্দেশে উল্লেখ করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিয়োগপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের জন্য প্রযোজ্য প্রচলিত শর্তাবলির ভিত্তিতে এবং নিয়োগ বিধিতে শিথিলতা প্রদান করে এই পুনর্নিয়োগ করা হয়েছে।

১৯৮৮ ব্যাচের ভারতীয় রাজস্ব পরিষেবা (আইআরএস)-এর আয়কর শাখার আধিকারিক রবি আগরওয়াল ২০২৪ সালের জুন মাসে নীতিন গুপ্ত-র স্থলাভিষিক্ত হয়ে সিবিডিটি-র চেয়ারম্যান হন।

এর আগে ২০২৩ সালের জুলাই থেকে তিনি সিবিডিটি-র সদস্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য তাঁর পুনর্নিয়োগ হয়েছিল।

অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের অধীনস্থ সিবিডিটি হল আয়কর দফতরের সর্বোচ্চ নীতিনির্ধারণকারী সংস্থা। একজন চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালিত এই সংস্থায় সর্বাধিক ছয়জন সদস্য থাকতে পারেন, যাঁদের পদমর্যাদা কেন্দ্রীয় সরকারের বিশেষ সচিবের সমতুল্য।

প্রত্যক্ষ কর আইন কার্যকর করা, করনীতি প্রণয়ন, কর আদায়ে স্বচ্ছতা ও অনুগত্য বৃদ্ধি এবং করদাতাদের পরিষেবা উন্নত করার দায়িত্ব পালন করে সিবিডিটি।

এমন সময় এই পুনর্নিয়োগের সিদ্ধান্ত এল, যখন দেশে প্রত্যক্ষ কর সংগ্রহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আয়কর দফতরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষে ১ এপ্রিল থেকে ১৭ জুন পর্যন্ত নেট প্রত্যক্ষ কর সংগ্রহ আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৬৪ শতাংশ বেড়ে ৫.২১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top