News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, খোয়াই জেলা আদালতের রায়
Image

স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, খোয়াই জেলা আদালতের রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত প্রদীপ নাথ চৌধুরী (৪০)-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে খোয়াই জেলার জেলা ও দায়রা আদালত। সোমবার জেলা ও দায়রা বিচারক এই রায় ঘোষণা করেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন) অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। মামলাটি কল্যাণপুর থানার মামলা নং ০৬/২০২৪-এর ভিত্তিতে বিচারাধীন ছিল।

মামলার বিবরণ অনুযায়ী, প্রায় ছয় বছর আগে গৌরাঙ্গটিলা এলাকার বাসিন্দা প্রদীপ নাথ চৌধুরীর সঙ্গে প্রতিমা নাথ চৌধুরীর সামাজিকভাবে বিয়ে হয়। অভিযোগ, ২০২৪ সালের ৬ এপ্রিল পারিবারিক বিবাদের জেরে অভিযুক্ত কাঠের বস্তু দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এতে প্রতিমা নাথ চৌধুরীর মাথায় গুরুতর আঘাত ও একাধিক হাড় ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতাল থেকে আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর কল্যাণপুর থানায় হত্যা মামলা রুজু করে তদন্ত শুরু হয়। মামলার তদন্ত করেন তৎকালীন কল্যাণপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ দাস, যিনি বর্তমানে পশ্চিম জেলার এ.ডি. নগর থানায় কর্মরত। তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করা হয়। বিচার চলাকালীন সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে।

Releated Posts

ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে বড় অগ্রগতি: রাজ্যে আসছে ৪৮টি এআই এক্স-রে মেশিন, এমআরআই ও ম্যামোগ্রাফি মেশিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে, রাজ্যের হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা…

ByByReshmi Debnath Jun 30, 2026

ভারত শীঘ্রই লিভার রোগের রাজধানী হবে, লিভারকনে সতর্ক বার্তা বিশেষজ্ঞদের

আগরতলা, ২৯ জুন : লিভারের জটিল রোগ মানেই মৃত্যু পরোয়ানা নয়। আধুনিক  চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে লিভার সিরোসিস পর্যায়েও…

ByByReshmi Debnath Jun 30, 2026

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপি নেতা রাজা সাহাকে সাময়িক বরখাস্ত

আগরতলা, ২৯ জুন: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিজেপির নেতা রাজা সাহাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Jun 30, 2026

অবসরের ১৪ বছর পরও বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষিকা প্রতিমা পালের অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুন: শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, বরং একটি ব্রত—এই সত্যকে প্রতিদিন বাস্তবে রূপ দিচ্ছেন…

ByByReshmi Debnath Jun 30, 2026

Leave a Reply

Scroll to Top