News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে রডবোঝাই বোলেরোর ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী, জিবিপি হাসপাতালে রেফার
Image

শান্তিরবাজারে রডবোঝাই বোলেরোর ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী, জিবিপি হাসপাতালে রেফার

শান্তিরবাজার, ৩০ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে মঙ্গলবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক বাইক আরোহী। দ্রুতগতিতে আসা রডবোঝাই একটি বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওই ব্যক্তি গুরুতর জখম হন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ শান্তিরবাজারের অনুকূল ঠাকুর আশ্রমের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, টিআর -০৮- ডি- ১৭৩৭ নম্বরের একটি রডবোঝাই বোলেরো গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দিলে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত যুবকের নাম সুমন নন্দী (৩৫)। তিনি শান্তিরবাজার পৌর পরিষদে সুপারভাইজার হিসেবে কর্মরত। কর্তব্যরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বোলেরো গাড়িটি আটক করেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

আগরতলা, ১৬ আগস্ট : বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১৬ আগস্ট: ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বাজারে বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি

শান্তির বাজার, ১৪ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তির…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

কৈলাসহরে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগানোই লক্ষ্য: মন্ত্রী টিঙ্কু রায়

কৈলাসহর, ১৪ আগস্ট: দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে কৈলাশহরে অনুষ্ঠিত হলো…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top