News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৩৬ মাইল এলাকায় মুখোমুখি সংঘর্ষ, কন্টেইনারের ধাক্কায় গুরুতর আহত ছোট মালবাহী গাড়ির চালক
Image

৩৬ মাইল এলাকায় মুখোমুখি সংঘর্ষ, কন্টেইনারের ধাক্কায় গুরুতর আহত ছোট মালবাহী গাড়ির চালক

আগরতলা, ২৯ জুন: মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত ৩৬ মাইল এলাকায় সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন একটি ছোট মালবাহী গাড়ির চালক। আগরতলা থেকে কুমারঘাটগামী ছোট মালবাহী গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগরতলা থেকে কুমারঘাটের উদ্দেশ্যে রওনা হওয়া ছোট মালবাহী গাড়িটি ৩৬ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ছোট মালবাহী গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরে আটকে পড়েন।

দুর্ঘটনায় আহত চালক বাবুল দাস বৈষ্ণবের মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তাকে গাড়ি থেকে বের করেন। পরে আহত অবস্থায় তাকে মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুখোমুখি সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top