News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘ ৮ বছরের অচলাবস্থার অবসান, পুনরায় খুলল ধর্মনগরের টিজিটিএ অফিস; নতুন উদ্যমে আন্দোলনের বার্তা
Image

দীর্ঘ ৮ বছরের অচলাবস্থার অবসান, পুনরায় খুলল ধর্মনগরের টিজিটিএ অফিস; নতুন উদ্যমে আন্দোলনের বার্তা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ জুন: দীর্ঘ আট বছরের অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতার অধ্যায় পেরিয়ে অবশেষে পুনরায় খুলে দেওয়া হলো ধর্মনগরের ডিএনভি রোডে অবস্থিত টিজিটিএ-র কার্যালয়। রবিবার সকালে সংগঠনের মহকুমা সম্পাদক রূপক ভট্টাচার্যের নেতৃত্বে সদস্য, সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে দীর্ঘদিন তালাবদ্ধ থাকা অফিসের তালা খোলা হয়। এই ঘটনাকে সংগঠনের পক্ষ থেকে “ঐতিহাসিক” এবং “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দিন” হিসেবে অভিহিত করা হয়েছে।

সংগঠনের দাবি, ২০১৮ সালের আগস্ট মাসে ধর্মনগরে রাজনৈতিক অস্থিরতার আবহে বিজেপি-আশ্রিত দুষ্কৃতকারীরা টিজিটিএ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং জোরপূর্বক অফিসে তালা ঝুলিয়ে দেয়। পরবর্তী সময়ে এলাকায় বিরাজমান ভয় ও সন্ত্রাসের পরিবেশের কারণে সংগঠনের সদস্যরা আর কার্যালয়টি খুলতে পারেননি। ফলে দীর্ঘ আট বছর ধরে কার্যত অচল হয়ে পড়ে সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ এই অফিস।
রবিবার তালা খোলার পর সারাদিন ধরে কার্যালয় ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এরপর সংগঠনের পতাকা দিয়ে কার্যালয়টি সাজিয়ে তোলা হয়। দীর্ঘ আট বছর পর আবারও অফিস প্রাঙ্গণে সংগঠনের পতাকা উত্তোলনকে ঘিরে শিক্ষক-কর্মচারীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এদিন রূপক ভট্টাচার্য্য বলেন, দীর্ঘদিন কার্যালয় বন্ধ থাকায় শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া, অধিকার রক্ষা এবং সাংগঠনিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তবে এখন থেকে এই কার্যালয়কে কেন্দ্র করেই শিক্ষক-কর্মচারীদের স্বার্থরক্ষার আন্দোলন আরও শক্তিশালীভাবে গড়ে তোলা হবে। পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অধিকার আদায়ের ক্ষেত্রেও এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসানে টিজিটিএ কার্যালয়ের পুনরায় চালু হওয়ায় শিক্ষক মহলে স্বস্তি ও উৎসাহের সঞ্চার হয়েছে। সংগঠনের নেতৃত্বের মতে, এটি শুধু একটি অফিস পুনরায় খোলার ঘটনা নয়, বরং দীর্ঘদিনের বাধা-বিপত্তি অতিক্রম করে সাংগঠনিক কর্মকাণ্ডকে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ সূচনা।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top