News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এসসি ও ওবিসি কর্পোরেশনে দুর্নীতির অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ, ডেপুটেশন প্রদান
Image

এসসি ও ওবিসি কর্পোরেশনে দুর্নীতির অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ, ডেপুটেশন প্রদান

আগরতলা, ২৯ জুন: রাজ্যের এসসি ও ওবিসি কর্পোরেশনগুলি বর্তমানে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এমনটাই অভিযোগ তুলে সরব প্রদেশ কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেসের এসসি এবং ওবিসি ডিপার্টমেন্টের উদ্যোগে প্রদেশ কংগ্রেস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সংশ্লিষ্ট কর্পোরেশন কার্যালয়ের সামনে পৌঁছায়।

কর্পোরেশন কার্যালয়ের সামনে দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে রাজ্যের এসসি ও ওবিসি কর্পোরেশনগুলির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কর্তৃপক্ষের হাতে একটি ডেপুটেশনও প্রদান করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজ্যের এসসি ও ওবিসি কর্পোরেশনগুলি বর্তমানে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পরিবর্তে এসব সংস্থায় ব্যাপক আর্থিক অনিয়ম ও লুটপাট চলছে বলে দাবি করেন তারা। ফলে প্রকৃত উপভোক্তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ ওঠে।

কংগ্রেস নেতৃত্বের দাবি, এসসি ও ওবিসি সম্প্রদায়ের মানুষের উন্নয়নের লক্ষ্যে গঠিত কর্পোরেশনগুলিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনা করতে হবে। পাশাপাশি এই দুই সম্প্রদায়ের জন্য সংরক্ষণ নীতি যথাযথভাবে কার্যকর করারও দাবি জানানো হয়।

এছাড়াও, জাত গণনা সংক্রান্ত বিল দ্রুত পাস করে নির্ধারিত সম্প্রদায়ভুক্ত মানুষের প্রকৃত সংখ্যা ও সামাজিক অবস্থার ভিত্তিতে সরকারি সুযোগ-সুবিধা এবং উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা নিশ্চিত করার দাবি জানায় কংগ্রেস। তাদের বক্তব্য, জাতভিত্তিক সঠিক তথ্য ছাড়া সমাজের পিছিয়ে পড়া অংশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

Releated Posts

খুমুলুঙে দেশভাগের বেদনা স্মরণ ও ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি

আগরতলা, ১৪ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আবহে দেশজুড়ে যখন তিরঙ্গার আবেগ, তখন স্বাধীনতার ইতিহাসের বেদনাময় অধ্যায় দেশভাগের স্মৃতিও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

আগরতলা, ১ আগস্ট : বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১৪ আগস্ট: ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বাজারে বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি

শান্তির বাজার, ১৪ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তির…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top