News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুম-মনুঘাট সড়কে বাইক ও সাইকেলের সংঘর্ষ, গুরুতর আহত দুইজন
Image

সাব্রুম-মনুঘাট সড়কে বাইক ও সাইকেলের সংঘর্ষ, গুরুতর আহত দুইজন

সাব্রুম, ২৮ জুন: সাব্রুম থেকে মনুঘাট যাওয়ার সড়কে রবিবার সন্ধ্যায় একটি বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে মোটরবাইক চালক মিলন ত্রিপুরা এবং সাইকেল আরোহী ছায়াকান্ত মজুমদার গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত সাব্রুম দমকল কেন্দ্রকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁদের উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

Releated Posts

খুমুলুঙে দেশভাগের বেদনা স্মরণ ও ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি

আগরতলা, ১৪ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আবহে দেশজুড়ে যখন তিরঙ্গার আবেগ, তখন স্বাধীনতার ইতিহাসের বেদনাময় অধ্যায় দেশভাগের স্মৃতিও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

আগরতলা, ১ আগস্ট : বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১৪ আগস্ট: ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তির বাজারে বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি

শান্তির বাজার, ১৪ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তির বাজারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা বাইক র‍্যালি। শান্তির…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top