News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য
Image

মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিশালগড়ের নোয়াপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ নোয়াপাড়ার কুখ্যাত নেশা কারবারি খোকন আলীর বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে বাড়ির গাড়ি রাখার ঘরের মাটির নিচে লুকিয়ে রাখা এসকফ উদ্ধার করা হয়।
অভিযানে দেখা যায়, বালতি ও কলসের মধ্যে এসকফের বোতল ভরে সেগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, যাতে পুলিশের নজর এড়িয়ে মজুত রাখা যায়। মাদক লুকানোর এই অভিনব কৌশল দেখে হতবাক হয়ে যান অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মীরাও।

তবে অভিযানের সময় অভিযুক্ত খোকন আলী বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সন্ধানেও তদন্ত চালিয়ে যাচ্ছে।
মাটির নিচে এভাবে এসকফ মজুত রাখার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়দের মতে, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Releated Posts

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিশ্রামগঞ্জে বলেরো পিকআপ ও মারুতি অল্টোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতরসহ আহত ৪ 

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ২৮ জুন: ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জ থানাধীন দেওয়ান বাজার ইটভাট্টা এলাকায়।…

ByByReshmi Debnath Jun 29, 2026

Leave a Reply

Scroll to Top