News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোলা আকাশের নিচে মিড-ডে মিল, বিশুদ্ধ পানীয় জল ও শিক্ষক সংকটে কাঞ্চনমালা লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়
Image

খোলা আকাশের নিচে মিড-ডে মিল, বিশুদ্ধ পানীয় জল ও শিক্ষক সংকটে কাঞ্চনমালা লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়

আগরতলা, ২৯ জুন: গোলাঘাটি বিধানসভা এলাকার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত নানা সমস্যাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে অভিভাবকদের মধ্যে। মিড-ডে মিল খাওয়ার নির্দিষ্ট স্থান না থাকা, বিশুদ্ধ পানীয় জলের অভাব এবং শিক্ষক সংকটসহ একাধিক সমস্যা দীর্ঘদিন ধরে চললেও সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

সোমবার বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের মিড-ডে মিল গ্রহণের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নেই। ফলে বহু ছাত্র-ছাত্রীকে খোলা আকাশের নিচে কিংবা গাছতলায় বসে বা দাঁড়িয়ে খাবার খেতে হচ্ছে। অভিভাবকদের অভিযোগ, বর্ষাকালে এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার গ্রহণ করতে বাধ্য হওয়ায় শিশুদের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
শুধু তাই নয়, বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলেরও পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে অভিযোগ। বাধ্য হয়ে অধিকাংশ শিক্ষার্থীকে বাড়ি থেকেই পানীয় জল নিয়ে আসতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি বলে দাবি অভিভাবকদের।

এদিকে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগেও শিক্ষক সংকটের অভিযোগ উঠেছে। বিশেষ করে নার্সারি শ্রেণির জন্য পর্যাপ্ত শিক্ষক না থাকায় ছোট শিশুদের বড় শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে একত্রে পাঠদান করা হচ্ছে বলে জানান অভিভাবকরা। এতে শিশুদের প্রাথমিক শিক্ষার মান ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের এই মৌলিক সমস্যাগুলি দীর্ঘদিন ধরে বিদ্যমান থাকলেও শিক্ষা দপ্তর কিংবা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দ্রুত বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশে মিড-ডে মিল গ্রহণের ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত সরবরাহ এবং শিক্ষক নিয়োগের দাবিতে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিভাবক ও এলাকাবাসী। শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত সমস্যাগুলির সমাধান করে বিদ্যালয়ে উন্নত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top