News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাসপাতালের সাইনবোর্ড থেকে গ্রামের নাম বাদ, ক্ষোভে ফুঁসছেন শিখরিয়ার বাসিন্দারা
Image

হাসপাতালের সাইনবোর্ড থেকে গ্রামের নাম বাদ, ক্ষোভে ফুঁসছেন শিখরিয়ার বাসিন্দারা

চড়িলাম, ২৭ জুন: লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ড থেকে “শিখরিয়া” গ্রামের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা রাজ্য সরকারের কাছে সাইনবোর্ডে পুনরায় গ্রামের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।

স্থানীয়দের বক্তব্য, প্রায় দশ বছর আগে শিখরিয়া গ্রামে এই স্বাস্থ্যকেন্দ্রটি নির্মিত হয়। তখন হাসপাতালের নাম ছিল ‘লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (শিখরিয়া)’। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রীর হাতে স্বাস্থ্যকেন্দ্রটির উদ্বোধনের পর নতুন সাইনবোর্ডে শুধুমাত্র ‘লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র’ লেখা হয়েছে। এতে “শিখরিয়া” গ্রামের নাম আর রাখা হয়নি।

গ্রামবাসীদের অভিযোগ, এই স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের জন্য লালসিংমুড়া এলাকার পক্ষ থেকে জমি দেওয়া হয়নি। তাঁদের দাবি, শিখরিয়া গ্রামের বাসিন্দারাই হাসপাতাল নির্মাণের জন্য জমি দিয়েছিলেন। সেই গ্রামের নাম সাইনবোর্ড থেকে বাদ দেওয়ায় তাঁরা নিজেদের বঞ্চিত ও অপমানিত বলে মনে করছেন।

স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সাইনবোর্ডে “শিখরিয়া” গ্রামের নাম পুনরায় সংযুক্ত করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তাঁদের আশা, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

……..

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top