News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
Image

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার আড়ালিয়া এলাকার ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। শনিবার সকালে ৫৮ নম্বর বুথের ঘোষপাড়া এলাকায় রাস্তার দুরবস্থা নিয়ে বিক্ষোভ ও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘোষপাড়া এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষাকালে কাদাজল ও বড় বড় গর্তের কারণে চলাচল কার্যত বিপজ্জনক হয়ে পড়েছে। বহুবার বিষয়টি ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ ভৌমিকের নজরে আনা হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে দাবি করেন বাসিন্দারা।

স্থানীয়দের কথায়, বর্তমানে রাস্তাটি “মরণফাঁদে” পরিণত হয়েছে। প্রতিদিন স্কুলপড়ুয়া, প্রবীণ ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত রাস্তার সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

এলাকাবাসী জানান, তারা এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। তাঁদের আবেদন, দ্রুত ঘোষপাড়া এলাকার রাস্তা সংস্কারের ব্যবস্থা করে সাধারণ মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শহরের একাধিক ওয়ার্ডে রাস্তা, নিকাশি ও অন্যান্য নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনও করছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এরই মধ্যে ঘোষপাড়া এলাকার বাসিন্দাদের এই অভিযোগ নতুন করে নাগরিক পরিষেবার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে

Releated Posts

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026

স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা, পশ্চিম ত্রিপুরায় বাড়ানো হলো নজরদারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: রাত পোহালেই দেশের ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্যজুড়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026

রক্তদান শিবিরের আগে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে সরব নবারুণ দেব

আগরতলা, ১৪ আগস্ট:  স্বাধীনতা দিবস উপলক্ষে রক্তদান শিবির আয়োজনের প্রস্তুতির মধ্যেই ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেবের বাড়িতে হামলার…

ByByReshmi Debnath Aug 14, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর তদন্তে প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক তথ্যের বিশ্লেষণ, শীঘ্রই সামনে আসবে সত্য: নমিত পাঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় তদন্ত এগিয়ে চলেছে প্রযুক্তিগত তথ্যের বিশ্লেষণ এবং…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top