News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঁঠালিয়া মাছ বাজারের আবর্জনায় নাজেহাল থানা কর্মী ও সাধারণ মানুষ, স্থায়ী সমাধানের দাবি
Image

কাঁঠালিয়া মাছ বাজারের আবর্জনায় নাজেহাল থানা কর্মী ও সাধারণ মানুষ, স্থায়ী সমাধানের দাবি

কাঁঠালিয়া, ২৭ জুন: কাঁঠালিয়া বাজারে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান না থাকায় প্রতিদিনই মাছ বাজারসহ বিভিন্ন এলাকার বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে। এর ফলে বাজার সংলগ্ন থানা চত্বরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চরম ভোগান্তির মুখে পড়ছেন পুলিশ কর্মী ও সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, থানার পাশের একটি খোলা জায়গা কার্যত আবর্জনা ফেলার স্থানে পরিণত হয়েছে। বিশেষ করে মাছ বাজারের বর্জ্য সেখানে ফেলা হওয়ায় দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। এতে থানায় কর্মরত পুলিশ সদস্যদের পাশাপাশি বাজারে আসা ক্রেতা-বিক্রেতারাও সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, থানার পাশের ওই খোলা জায়গাটি পরিকল্পিতভাবে ব্যবহার করা হলে সেখানে পণ্যবাহী যানবাহনের জন্য একটি পার্কিং জোন গড়ে তোলা সম্ভব। কিন্তু যথাযথ পরিকল্পনার অভাবে একদিকে যেমন সেখানে আবর্জনা ফেলা হচ্ছে, অন্যদিকে সম্ভাবনাময় জায়গাটিও অব্যবহৃত থেকে বাজারের সৌন্দর্য নষ্ট করছে।

স্থানীয় বাসিন্দা এবং পুলিশের একাংশের দাবি, কাঁঠালিয়া ব্লক প্রশাসন দ্রুত একটি সুষ্ঠু ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। তাঁদের মতে, নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি পার্কিংয়ের ব্যবস্থা করা গেলে বাজার এলাকায় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরবে এবং যানবাহন পার্কিং সমস্যারও সমাধান হবে।

Releated Posts

স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ

আগরতলা, ২৭ জুন: আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ অর্থ…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা, সম্মানিত প্রায় ৪০০ পড়ুয়া

আগরতলা, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

Leave a Reply

Scroll to Top