News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা, সম্মানিত প্রায় ৪০০ পড়ুয়া
Image

চণ্ডীপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের সংবর্ধনা, সম্মানিত প্রায় ৪০০ পড়ুয়া

আগরতলা, ২৭ জুন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানাতে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুরের বিবেকানন্দ হলে এক কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চণ্ডীপুর বিজেপি মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর যুব মোর্চার সভাপতি বাবলু দেব, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, বিমল কর, চণ্ডীপুর মণ্ডল সভাপতি পিন্টু ঘোষসহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন চণ্ডীপুর বিধানসভা এলাকার প্রায় ৩০০ জন এবং কৈলাসহর মহকুমার প্রায় ১০০ জন, মোট প্রায় ৪০০ জন প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের আগামী দিনের শিক্ষা ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পাশাপাশি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে সমাজ ও রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বানও জানান।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top