News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব
Image

বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব

আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেবকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অফিসটিলা এলাকায় অমন দেবের বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে অভিযোগ,বিশালগড় বাইপাস সহ বিভিন্ন এলাকায় জমি দখল, সন্ত্রাস ও একাধিক অপরাধমূলক মামলায় অমন দেবের নাম রয়েছে। রাহুল রণবীর দেবনাথ ও মন সরকারসহ একাধিক অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর থেকেই সে আত্মগোপনে ছিল। গভীর রাতে বাড়িতে ফিরতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।পুলিশ অভিযুক্তকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে পারে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

——-

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top