News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
Image

দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ৪২ বছর বয়সী অমরজিৎ পালের খোঁজে দ্বিতীয় দিনের তল্লাশি অভিযানেও সাফল্য মেলেনি। শুক্রবার মহকুমা প্রশাসনের উদ্ধারকারী দল এবং পরে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দিনভর তল্লাশি চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, বৃহস্পতিবার অমরজিৎ পাল আরও তিনজনের সঙ্গে দেও নদীতে মাছ ধরতে যান। সন্ধ্যা ঘনিয়ে এলে তাঁদের মধ্যে দু’জন ঝুলন্ত সেতু দিয়ে নদী পার হয়ে বাড়ি ফিরে যান। তবে অমরজিৎ পাল এবং তাঁর এক সঙ্গী সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন।
অভিযোগ, নদীতে প্রবল স্রোতের কারণে অমরজিৎ পালের সঙ্গে থাকা ব্যক্তি কোনোমতে তীরে উঠতে সক্ষম হলেও অমরজিৎ নদীর জলে তলিয়ে যান। পরে তিনি চিৎকার করে স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী উদ্ধারকাজে নেমে পড়েন।

খবর পেয়ে মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দল, টিএসআর এবং দমকল বাহিনীর কর্মীরা বৃহস্পতিবার রাত পর্যন্ত তল্লাশি চালালেও কোনো সাফল্য মেলেনি। শুক্রবার সকাল থেকে ফের অভিযান শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এনডিআরএফ-এর একটি বিশেষ দলকে উদ্ধার অভিযানে নামানো হয়।

মহকুমা প্রশাসন জানিয়েছে, এনডিআরএফ জওয়ানরা দেও নদীর বিভিন্ন অংশে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত অমরজিৎ পালের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তির খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনায় অমরজিৎ পালের পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়ার আশায় প্রহর গুনছেন।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top