News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
Image

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি)-এর কেএলএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে লিভার রোগ চিকিৎসা বিষয়ক জাতীয় বৈজ্ঞানিক সম্মেলন ‘লিভারকন-৯’। সম্মেলনের আয়োজন করেছে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৫টায়। উদ্বোধন করবেন দেশের বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ এবং পিজিআই চণ্ডীগড়ের প্রাক্তন পরিচালক, পদ্মশ্রী ডা. ওয়াই. কে. চাওলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গীত্যে। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন এনএইচএম-এর মিশন ডিরেক্টর সাজু বাহীদ এ., এজিএমসি-র অধ্যক্ষ ডা. তপন মজুমদার এবং ত্রিপুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অরিন্দম দত্ত।
সম্মেলনের বৈজ্ঞানিক অধিবেশন শুরু হবে ২৭ জুন সকাল ৯টা থেকে। দুই দিনে মোট ১৩টি বৈজ্ঞানিক সেশনে লিভারের ৩৫টি জটিল রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করবেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আগত ২৫ জন খ্যাতনামা বিশেষজ্ঞ।

সম্মেলনে ফ্যাকাল্টি হিসেবে অংশ নেবেন পদ্মশ্রী ডা. এস. কে. সেরিন, পদ্মশ্রী ডা. ওয়াই. কে. চাওলা, ডা. মহেশ গোয়েঙ্কা, ডা. এস. পি. মিশ্র, ডা. অ্যালেন কুমারন কে., ডা. আকাশ রায়, ডা. জয় ভার্গিস, ডা. আকাশ শুক্লা, ডা. অমৃত শ্রীকান্ত, ডা. বেনীশেট্টি শান্তন, ডা. শান্তনু ব্যানার্জি, ডা. অজিত সিং ভাদোরিয়া, ডা. শুভব্রত গাঙ্গুলী, ডা. আশীস কুমার, ডা. ভাস্কর জ্যোতি বড়ুয়া, ডা. অমৃতাংশু বরকাকতিসহ একাধিক বিশিষ্ট বিশেষজ্ঞ।

এবারের লিভারকনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ, রিফ্র্যাক্টরি ভ্যারিসিয়াল ব্লিডের ব্যবস্থাপনা, লিভার ক্যান্সারের চিকিৎসা, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাদ্যের প্রভাব, ক্রনিক লিভার ফেলিওর, লিভার প্রতিস্থাপন এবং লিভার সিরোসিস রোগীদের ডায়াবেটিস ব্যবস্থাপনা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে।

এছাড়াও থাকছে মাস্টার ক্লাস, যেখানে মেডিকেল কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থীদের কেস প্রেজেন্টেশন নিয়ে বিশদ আলোচনা করা হবে। নতুন সংযোজন হিসেবে রাখা হয়েছে কমিউনিটি হেপাটোলজি বিষয়ক বিশেষ সেশন, যেখানে স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করবেন। এই সেশনে লিভার রোগের বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি, রোগ প্রতিরোধে সমাজের ভূমিকা, প্রতিরোধের উপায় এবং অন্যান্য রোগের সঙ্গে এর সম্পর্ক নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন।
সম্মেলন থেকেই ত্রিপুরাকে হেপাটাইটিসমুক্ত করার লক্ষ্য সামনে রেখে ‘আগরতলা ডিক্লারেশন’ প্রকাশ করবে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা। আয়োজকদের দাবি, নবম লিভারকনে রাজ্যের প্রায় আড়াইশো চিকিৎসক অংশগ্রহণ করবেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top