News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে বন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে ‘গাঁজা হটাও, গাছ লাগাও’ সচেতনতামূলক অভিযান
Image

বিশালগড়ে বন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে ‘গাঁজা হটাও, গাছ লাগাও’ সচেতনতামূলক অভিযান

বিশালগড়, ২৬ জুন: পরিবেশ রক্ষা এবং মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশালগড় বন বিভাগ ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘গাঁজা হটাও, গাছ লাগাও’ অভিযান। এদিন বিশালগড় মোটর স্ট্যান্ড থেকে বিশালগড় থানা পর্যন্ত একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে বন ও পুলিশ বিভাগের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন স্তরের কর্মী, বিশালগড় বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে বাজার এলাকার ব্যবসায়ী ও পথচারীদের হাতে ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত আধিকারিকরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক, মহকুমা বন আধিকারিক ঈশান লাল, জেলা বন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকসহ পুলিশ ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি সবুজায়ন বৃদ্ধি করাও সময়ের দাবি। তাই ‘গাঁজা হটাও, গাছ লাগাও’ কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন মাদকের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্বও মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশালগড়ের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাঁদের মতে, মাদকমুক্ত ও সবুজ বিশালগড় গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা।

Releated Posts

বক্সনগরে ভিলেজ কমিটি নির্বাচন: সোমবার ১৯ আসনে ভোট, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

বক্সনগর প্রতিনিধি, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত ভিলেজ কমিটি নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বক্সনগর আরডি ব্লকে নির্বাচনী…

ByByNews Desk Sep 26, 2026

বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক ২০৬তম জন্মজয়ন্তীতে স্মরণ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৬ সেপ্টেম্বর: যথাযোগ্য মর্যাদায় বিলোনিয়ায় পালিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মজয়ন্তী। শনিবার বেলা ১২টায়…

ByByNews Desk Sep 26, 2026

কৈলাসহরে ফের প্রায় ১০ লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, বিলাসবহুল গাড়িসহ আটক ২

কৈলাসহর, ২৬ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযান জোরদারের দাবিতে সাংবাদিকদের পক্ষ থেকে ঊনকোটি জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়ার পর…

ByByNews Desk Sep 26, 2026

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top