বিশালগড়, ২৬ জুন: চড়িলামের কানাইবাড়ি রেলব্রিজ সংলগ্ন এলাকায় একটি রহস্যজনক গর্তকে কেন্দ্র করে শুক্রবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয় বাসিন্দারা গর্তটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে খবর দেন বিশালগড় থানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে গর্তটি খুঁড়ে দেখা হলে সেখান থেকে একটি তার ছাড়া আর তেমন কিছু উদ্ধার হয়নি।
তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর অভিযোগ, রাতে নিয়মিত পুলিশ টহল থাকলে এ ধরনের রহস্যজনক ঘটনা ঘটত না। পুলিশের টহলদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।



















