News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তৃষ্ণা অভয়ারণ্যে অবৈধ রাবার চাষের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৭৫০টি রাবার চারা

তৃষ্ণা অভয়ারণ্যে অবৈধ রাবার চাষের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৭৫০টি রাবার চারা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,২৪ শে জুন: মঙ্গলবার তৃষ্ণা বন্যপ্রাণী অভয়ারণ্যের ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন বিমল দাসের নেতৃত্বে মান্দারিয়া বিটের অন্তর্গত বনভূমি এলাকায় একটি বিশেষ অভিযান করা হয়। অভিযানের সময় অবৈধভাবে রোপণ করা আনুমানিক ৭৫০টি রাবার চারা ধ্বংস করা হয়।

উক্ত অভিযানে যশমুড়া বিটের বিট অফিসার শ্রী সেলিম দেববর্মা এবং মান্দারিয়া বিটের বিট অফিসার শ্রী অনুপ দেববর্মাও উপস্থিত ছিলেন।
প্রাথমিক তদন্তে মান্দারিয়া এলাকার বাসিন্দা শ্রী নরেন্দ্র কুমার ত্রিপুরার সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় তার বিরুদ্ধে মান্দারিয়া বিট থেকে ইন্ডিয়ান ফরেনস্ট এ্যাক্ট, ১৯৭২ এবং ফরেস্ট (কনভারসেশন) অ্যাক্ট, ১৯৮০-এর অধীনে একটি বন মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন বিমল দাশ  জানান  তদন্তে এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে আরও কয়েকজন ব্যক্তির জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা রুজু করা হবে।বিমল দাশ আরও বলেন বনভূমিতে কোন প্রকারের অবৈধভাবে গাঁজা চাষ, রাবার বাগান করা বরদাস্ত করা হবে না , দপ্তরের কর্মীরা সদা সচেষ্ট থাকবে বনভূমি রক্ষায়।

Releated Posts

বক্সনগরে ভিলেজ কমিটি নির্বাচন: সোমবার ১৯ আসনে ভোট, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

বক্সনগর প্রতিনিধি, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত ভিলেজ কমিটি নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বক্সনগর আরডি ব্লকে নির্বাচনী…

ByByNews Desk Sep 26, 2026

বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক ২০৬তম জন্মজয়ন্তীতে স্মরণ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৬ সেপ্টেম্বর: যথাযোগ্য মর্যাদায় বিলোনিয়ায় পালিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মজয়ন্তী। শনিবার বেলা ১২টায়…

ByByNews Desk Sep 26, 2026

কৈলাসহরে ফের প্রায় ১০ লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, বিলাসবহুল গাড়িসহ আটক ২

কৈলাসহর, ২৬ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযান জোরদারের দাবিতে সাংবাদিকদের পক্ষ থেকে ঊনকোটি জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়ার পর…

ByByNews Desk Sep 26, 2026

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top