News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর
Image

শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোমবার আগরতলার ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে একাধিক দাবি উত্থাপন করল ছাত্র সংগঠন এসএফআই। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সৃজন দেব।

সাংবাদিক সম্মেলনে সৃজন দেব অভিযোগ করেন, শিক্ষার অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলনরত এসএফআই কর্মী-সমর্থকদের উপর বিভিন্ন সময়ে হামলার ঘটনা ঘটছে। তিনি বলেন, ছাত্র সংগঠনের উপর আক্রমণ মানে শিক্ষার অধিকার, মতপ্রকাশের অধিকার এবং সমান শিক্ষার সুযোগের উপর আঘাত।

তিনি রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে দাবি করেন, সরকারি স্কুলগুলিতে শিক্ষক সংকট ক্রমশ প্রকট আকার ধারণ করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, বর্তমানে রাজ্যের প্রায় ৩৬০টি বিদ্যালয়ে মাত্র একজন করে শিক্ষক কর্মরত রয়েছেন, যা শিক্ষার মানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এসএফআই রাজ্য সভাপতি জানান, সরকারি বিদ্যালয়গুলিকে রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নের দাবিতে সংগঠনের পক্ষ থেকে “স্কুল বাঁচাও” কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী দুই মাস ধরে মহকুমা ও জেলা সদরগুলিতে ধারাবাহিক কর্মসূচি সংগঠিত করা হবে। পাশাপাশি শূন্যপদে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ, সরকারি শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানানো হবে।

তিনি আরও বলেন, শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে অভিভাবকদেরও আন্দোলনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। রাজ্যে প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিলের বিরুদ্ধেও গণআন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি। সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে এডিসি এলাকাগুলিতেও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রচার অভিযান চালানো হবে বলে জানানো হয়। শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষার দাবিকে সামনে রেখেই আগামী দিনের আন্দোলন কর্মসূচি পরিচালিত হবে বলে এসএফআই নেতৃত্বরা জানিয়েছেন।

Releated Posts

জাল সই করে টাকা আত্মসাতের অভিযোগ, ইউকো ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

কৈলাসহর, ২১ সেপ্টেম্বর: ইউকো ব্যাঙ্কের ঋণ প্রক্রিয়াকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম এবং গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে অনুমতি ছাড়াই…

ByByReshmi Debnath Sep 21, 2026

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top