News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাবার চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির পর মাথা মুড়িয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা
Image

রাবার চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির পর মাথা মুড়িয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা

শান্তিরবাজার, ২২ জুন : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বগাফা রোড সংলগ্ন পূর্বপাড়া এলাকায় রাবার চুরির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি রাবার দোকান থেকে রাবার চুরি করে অন্যত্র বিক্রির চেষ্টা করছিল এক ব্যক্তি। সেই সময় এক সচেতন অটোচালকের তৎপরতায় অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলা হয়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে মারধর করে এবং তার মাথার একাংশ মুড়িয়ে দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম সৌমিত্র রিয়াং। তিনি অমরপুরের পাহাড়পুর এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি একটি নেশামুক্তি কেন্দ্র থেকে পালিয়ে এসেছিলেন। এরপরই এই চুরির ঘটনায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে। তাকে প্রথমে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, স্থানীয় ব্যবসায়ীরা এলাকায় ক্রমবর্ধমান চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাও প্রশ্নের মুখে পড়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top