News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি
Image

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর গুরুত্ব দিচ্ছে বিজেপি। আজ এক সাংগঠনিক বৈঠকের পর এ কথা জানান ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়।

তিনি বলেন, দলের কোর কমিটির মাসিক বৈঠক নিয়মিত হওয়ার কথা থাকলেও গত কিছুদিন তা অনুষ্ঠিত হয়নি। তাই প্রতি মাসে কোর কমিটির বৈঠক নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মণ্ডল, জেলা এবং ব্লক স্তরে সমন্বয় কমিটির বৈঠক নিয়মিত আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে, যাতে জনসাধারণের সমস্যা নিয়ে আলোচনা করার পাশাপাশি সাংগঠনিক কার্যকলাপ আরও গতিশীল করা যায়।

অভিষেক দেবরায় জানান, এখনও গঠিত না হওয়া রাজ্য ও জেলা কমিটিগুলি দ্রুত গঠন করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে আগামী ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত পালন করা হবে ‘বলিদান দিবস’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি। সেগুলি সফলভাবে বাস্তবায়নের রূপরেখাও বৈঠকে নির্ধারণ করা হয়েছে।

টিপরা মথা পার্টির সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক দেবরায় স্পষ্ট জানান, এ ধরনের কোনও বিষয় বৈঠকে আলোচিত হয়নি। বৈঠকের মূল লক্ষ্য ছিল শুধুমাত্র দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করা।

এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, বিজেপির উত্তর-পূর্বাঞ্চল সমন্বয়ক সম্বিত পাত্র, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ ও প্রণজিৎ সিংহ রায়, দলের রাজ্য সম্পাদক অমিত রক্ষিত, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে খবর, আসন্ন বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিকে সামনে রেখে তৃণমূল স্তর থেকে সংগঠনকে আরও সক্রিয় করে তোলাই এখন বিজেপির প্রধান লক্ষ্য।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top