News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘যোগা সুস্থ সমাজের জীবনরেখা’—আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু
Image

‘যোগা সুস্থ সমাজের জীবনরেখা’—আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

আগরতলা, ২১ জুন : ‘যোগা সুস্থ সমাজের জীবনরেখা’—এই বার্তাকে সামনে রেখে সিপাহীজলা জেলা পরিষদের উদ্যোগে পালিত হল ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। চড়িলামস্থিত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ি বিদ্যা জ্যোতি স্কুলের হলঘরে আয়োজিত অনুষ্ঠানে রবিবার সকালে অংশগ্রহণ করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

অনুষ্ঠানে যোগাভ্যাসের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগচর্চার গুরুত্ব তুলে ধরা হয়। রাজ্যপাল যোগব্যায়ামকে সুস্থ জীবনযাপন এবং একটি সচেতন ও শক্তিশালী সমাজ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি যোগব্যায়ামের ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

_____

Releated Posts

অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন

আগরতলা, ৫ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং তার জেরে সাধারণ মানুষের ওপর বাড়তে থাকা আর্থিক চাপের…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

কদমতলায় নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক, আজ আদালতে পেশ

ধর্মনগর, ৫ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রানীবাড়ী এলাকায় নবম শ্রেণির এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে…

ByByReshmi Debnath Aug 5, 2026

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদে গ্রাহকদের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ৫ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদ এলাকায় বিক্ষোভে সামিল হলেন অসংখ্য গ্রাহক। দীর্ঘদিন ধরে স্বাভাবিক হারে…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

বামুটিয়া ব্লকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু

আগরতলা, ৫ আগস্ট: খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজ…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top