News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে সুন্দর পরিবেশ তৈরী হয়েছে বলেই দ্রুত গতিতে উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে সুন্দর পরিবেশ তৈরী হয়েছে বলেই দ্রুত গতিতে উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ জুন : রাজ্যের কৃষকদের আয় বাড়ানোই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। কৃষকদের আয় বাড়লে গ্রামের উন্নয়ন হয়। গ্রামের উন্নয়ন হলে রাজ্যের উন্নয়ন এবং রাজ্যের উন্নয়ন হলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হয়। অতীতে কৃষকগণ তাদের কৃষি জমিতে ফসল ফলাতে বিভিন্নভাবে ঋণগ্রস্থ হয়ে পড়তেন। কৃষকদের এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পি এম কিষাণ প্রকল্পের সূচনা করেছেন। কৃষকগণ হলেন সমাজের মেরুদন্ড ও অন্নদাতা। প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার করিগড়। আজ আগরতলার অরুন্ধতিনগরস্থিত ত্রিপুরা স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২৩তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। 

পশ্চিমবঙ্গের তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ দিবস পালন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিষাণ সম্মান নিধি প্রকল্পে বোতাম টিপে ডিজিট্যালি প্রতিটি রাজ্যের মোট ৯ কোটি ৪৪ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার ৮৮০ কোটি টাকা প্রেরণ করেন। এই অনুষ্ঠান অরুন্ধতিনগরস্থিত ত্রিপুরা স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারেও সরাসরি দেখানো হয়।

এই অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে কৃষকদের আর্থসামাজিক উন্নয়ন ও কৃষকদের আয় দ্বিগুণ করতে রাজ্য সরকার ২০১৮ সাল থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ণ করছে। ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হয়েছে। কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয়ের ফলে ৫২৯ কোটি টাকারও বেশি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কৃষি বিকাশ যোজনা সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প সঠিক বাস্তবায়ণের ফলেই আজ কৃষি ক্ষেত্রে উৎপাদন বেড়েছে এবং কৃষকদের আয় বেড়েছে। রাজ্য সরকার কৃষি জমির উর্ধ্বরতা বাড়ানোর উপর বিশেষ জোর দিয়েছে। রাজ্যে এখন পর্যন্ত ২ লক্ষ ৫৩ হাজারের বেশি সয়েল হেলথ কার্ড দেওয়া হয়েছে। ২৩৩ কোটি ৬৩ লক্ষ টাকা ভর্তুকি প্রদানের মাধ্যমে বিভিন্ন উন্নত কৃষি সামগ্রী কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে ২০১৮-১৯ সালে ১ লক্ষ ৫১ হাজারের বেশি কৃষকের অ্যাকাউন্টে ৩০ কোটি ৩৭ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। চলতি অর্থবছরে আজ এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের ২ লক্ষ ১৬ হাজারেরও বেশি কৃষক তাদের অ্যাকাউন্টে ৪৩ কোটি ৩২ লক্ষ টাকার বেশি পেয়ে উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উন্নয়নমূলক কাজ সঠিক পথে চালিত করা যায়। রাজ্যে আজ সুন্দর পরিবেশ তৈরী হয়েছে বলেই দ্রুত গতিতে উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে। বিকশিত রাজ্য গড়ার মধ্য দিয়েই বিকশিত ভারত গড়ে উঠবে।

আজ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক মিণা রাণী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানগণ এবং কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় ও কৃষি দপ্তরের আধিকারিকগণ।

Releated Posts

ত্রিপুরা সরকার আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর দাবিদাওয়া নিয়ে সহানুভূতিশীল : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ জুন: শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে চলা ত্রিপুরা সরকার সকলের দাবিদাওয়া নিয়ে সহানুভূতিশীল মনোভাব পোষণ করে।…

ByByNews Desk Jun 21, 2026

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি আশ্বাস না পেলে আন্দোলন প্রত্যাহার নয়, হুঁশিয়ারি জেএআরসি ও জেএসি-র

আগরতলা, ২০ জুন : আগামী ২৪ জুন থেকে ঘোষিত অনির্দিষ্টকালের রেল ও জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি মুখ্যমন্ত্রী কিংবা…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026

সামাজিক ভাতা বন্ধ, চরম দুর্দশায় অসহায় বৃদ্ধা সান্তনা বালা দাস; পুনরায় চালুর আবেদন

তেলিয়ামুড়া, ২০ জুন: জীবনের শেষ প্রান্তে এসে সামাজিক ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তেলিয়ামুড়া পুর…

ByByNews Desk Jun 20, 2026

চাকমাঘাটে জনসংযোগ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মা, সরাসরি শুনলেন গ্রামবাসীদের সমস্যা

আগরতলা, ২০ জুন: গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ ও দৈনন্দিন সমস্যার কথা সরাসরি জানতে শনিবার দিনভর চাকমাঘাট…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষা: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্য কিছু বিধিনিষেধ আরোপ

আগরতলা, ২০ জুন : আগামী ২১ জুন, ২০২৬ পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম…

ByByNews Desk Jun 20, 2026

Leave a Reply

Scroll to Top