News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আপত্তিকর ছবির প্রতিবাদ করায় হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক হাসপাতালে
Image

আপত্তিকর ছবির প্রতিবাদ করায় হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক হাসপাতালে

আগরতলা, ২০ জুন: মেসেঞ্জারে এক গৃহবধূকে আপত্তিকর ছবি ও বার্তা পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার হলেন তাঁর স্বামী শুভদীপ কর্মকার। ঘটনাটি গর্জি এলাকায় ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে রিপন দে নামে এক ব্যক্তি শুভদীপ কর্মকারের স্ত্রীর মোবাইলে আপত্তিকর ছবি ও বার্তা পাঠাচ্ছিলেন বলে অভিযোগ। বিষয়টি গৃহবধূ তাঁর স্বামীকে জানালে শুভদীপ কর্মকার অভিযুক্তের কাছে এর কারণ জানতে চান। পরে বিষয়টি নিয়ে স্থানীয় একটি ক্লাবে সালিশি বৈঠকেরও আয়োজন করা হয়।

অভিযোগ, ওই বৈঠকে কোনও স্থায়ী সমাধান না হওয়ায় শুভদীপ কর্মকার বিষয়টি এলাকার প্রবীণ ও অভিভাবকদের সামনে তুলে ধরার উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত রিপন দে শুক্রবার সন্ধ্যায় ফোন করে তাঁকে বাজারে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ।

শুভদীপ কর্মকারের পরিবারের দাবি, বাজারে পৌঁছানোর পর রিপন দে এবং কৃষ্ণ দাস নামে আরও এক ব্যক্তি লোহার রড দিয়ে তাঁর উপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতরভাবে আহত হন।

পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত টেপানিয়া এলাকার গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

এদিকে, আক্রান্ত পরিবারের পক্ষ থেকে গর্জি ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা তদন্তের অগ্রগতির উপর নির্ভর করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top