News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের
Image

বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ ছাত্র সংসদের উদ্যোগে রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান ৪১ জনের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২১ জুন: “রক্তদান জীবনদান” এই বার্তাকে সামনে রেখে বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদের উদ্যোগে শনিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ ব্লকের বিবেকানন্দ কলোনি কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে ৪১ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

শিবিরের সূচনা হয় চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “রক্তদান জীবনদান। একজন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদানের মাধ্যমে নতুন জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব। এর থেকে বড় দান আর কিছু হতে পারে না।” এই ধরনের মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রশংসাও করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদাতাদের সঙ্গে কথা বলেন প্রতিমা ভৌমিক এবং তাঁদের উৎসাহিত করেন। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঋষ্যমুখ মণ্ডলের সভাপতি নকুল পাল-সহ কলেজ ছাত্র সংসদের নেতৃত্ব ও কর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হবে। ছাত্র সমাজের এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিভিন্ন মহলের মানুষ।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top