News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন
Image

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ বিষয়ে আগামী ২২ জুন ধলাই জেলার জেলা শিক্ষা আধিকারিকের কাছে একটি স্মারকলিপি প্রদান করবে সংগঠনটি।

শুক্রবার কমলপুর প্রেস ক্লাবে এবিভিপির কমলপুর নগর ইউনিটের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে সরকারি কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশনি নিয়ে তীব্র উদ্বেগ ও প্রতিবাদ জানায় সংগঠন।

এবিভিপির অভিযোগ, কমলপুর বয়েজ দ্বাদশ বিদ্যালয়, পিএম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ বিদ্যালয়, কমলপুর বিদ্যা জ্যোতি ইংরেজি মাধ্যম স্কুল, কালছড়ি দ্বাদশ বিদ্যালয়, হালহালী বিদ্যা জ্যোতি দ্বাদশ বিদ্যালয়, মাদ্রাসা দ্বাদশ বিদ্যালয় এবং পিএম শ্রী মরাছড়া দ্বাদশ বিদ্যালয়ের বহু শিক্ষক প্রাইভেট টিউশনি করছেন। সংগঠনের দাবি, এর ফলে স্কুলে সঠিকভাবে পাঠদান ব্যাহত হচ্ছে এবং অনেক শিক্ষক স্কুলের দায়িত্ব পালনে অবহেলা করছেন।

এবিভিপির বক্তব্য, সরকারি বিদ্যালয়ে যদি যথাযথভাবে পাঠদান করা হয়, তাহলে শিক্ষার্থীদের আলাদা করে প্রাইভেট টিউশনের উপর নির্ভর করতে হবে না। তাই শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থে প্রাইভেট টিউশনি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

আগামী ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের নিকট স্মারকলিপি জমা দিয়ে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এবিভিপির ধলাই জেলা সংযোজক জয়দীপ চক্রবর্তী, কমলপুরের আহ্বায়ক কমল দাস, কমলপুর নগর কর্মকর্তা দীপজয় ঘোষ এবং অঙ্কিতা দাস।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top