News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি, পর্যালোচনা বৈঠকে সন্তোষ প্রকাশ মন্ত্রী সুধাংশু দাসের
Image

মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি, পর্যালোচনা বৈঠকে সন্তোষ প্রকাশ মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা, ১৯ জুন : রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার মৎস্য দপ্তরের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। ২০২৫-২৬ অর্থবর্ষে মৎস্য দপ্তরের বিভিন্ন প্রকল্পের সাফল্য, বাজেট ব্যয় এবং বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, গত অর্থবর্ষে দপ্তরের অর্জন, প্রকল্পগুলির বাস্তবায়ন এবং বাজেটের সদ্ব্যবহার কতটা হয়েছে, তা খতিয়ে দেখাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। পাশাপাশি যেসব ক্ষেত্রে লক্ষ্যপূরণে ঘাটতি রয়েছে, সেগুলি চিহ্নিত করে ভবিষ্যতের কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হবে।

তিনি জানান, বৈঠকে মহকুমা স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। চলমান প্রকল্পগুলির অগ্রগতি, বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং দপ্তরের সামগ্রিক কর্মসূচি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

মৎস্য উৎপাদনের ক্ষেত্রে রাজ্যের সাফল্যের কথা তুলে ধরে মন্ত্রী সুধাংশু দাস বলেন, গত কয়েক বছরে এই খাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে যেখানে রাজ্যের মৎস্য উৎপাদন ছিল ৮৯,২২৪.৪০ মেট্রিক টন, সেখানে ২০২৫-২৬ অর্থবর্ষে তা প্রাথমিক হিসাব অনুযায়ী বেড়ে ৯৫,১৪৪.৫০ মেট্রিক টনে পৌঁছেছে। এর আগে উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ৮৫ হাজার মেট্রিক টন।

মন্ত্রী এই সাফল্যের কৃতিত্ব রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পকে দিয়েছেন। তিনি বলেন, রাজ্য সরকারের ‘মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা’ এবং কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র কার্যকর বাস্তবায়নের ফলেই মৎস্য উৎপাদনে এই ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাছচাষিদের প্রশিক্ষণ এবং সরকারি সহায়তার মাধ্যমে রাজ্যের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে এবং আত্মনির্ভর ত্রিপুরা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top