আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি অভিষেক দেবরায়-এর অনুমোদনে খোয়াই এবং সিপাহীজলা (দক্ষিণ) জেলার নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে জারি করা এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমীর দাস-কে খোয়াই জেলা বিজেপির সভাপতি এবং প্রসেনজিৎ ঘোষ-কে সিপাহীজলা (দক্ষিণ) জেলা বিজেপির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।
দলের রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই এই নিয়োগ করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতিরা সংশ্লিষ্ট জেলায় দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব।



















