News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর
Image

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে. জমাতিয়ার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে টুইপ্রা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)।

স্মারকলিপিতে টিএসইউ-এর পক্ষ থেকে টিটিএএডিসি এলাকার বিদ্যালয় ও উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সংগঠনের দাবিগুলির মধ্যে রয়েছে, সকল বিদ্যালয়ে বিদ্যমান একক-শিক্ষক সমস্যার সমাধানের জন্য দ্রুত শিক্ষক নিয়োগ, টিটিএএডিসি এলাকায় একটি ডি.এল.এড এবং একটি বি.এড কলেজ স্থাপন, খুমুলুঙ ডিগ্রি কলেজে ককবরক, বাংলা ও ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু করা, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিভিন্ন রুটে বাস পরিষেবা চালু করা, খুমুলুঙ এলাকার কলেজগুলির জন্য একটি ছাত্রাবাস নির্মাণ এবং জামপুইজলা ও মান্দাই এলাকায় নতুন কলেজ স্থাপন।

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিএসইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা বলেন, টিটিএএডিসি প্রশাসনের অধীনে মোট ১,৬৩৩টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে অধিকাংশ বিদ্যালয় একক-শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে, যা শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের তথ্য অনুযায়ী, প্রায় ১০০টি বিদ্যালয়ের অবস্থা অত্যন্ত সংকটজনক।

তিনি আরও বলেন, বর্তমানে বহু শিক্ষিত যুবক-যুবতী বি.এড ও ডি.এল.এড ডিগ্রি অর্জন করেও চাকরির অপেক্ষায় রয়েছেন। দ্রুত শিক্ষক নিয়োগের মাধ্যমে একদিকে যেমন বিদ্যালয়গুলির শিক্ষক সংকট দূর হবে, অন্যদিকে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

টিএসইউ-এর দাবি, টিটিএএডিসি এলাকায় ডি.এল.এড ও বি.এড কলেজ স্থাপন এখন সময়ের দাবি। বর্তমানে শিক্ষক-প্রশিক্ষণ গ্রহণের জন্য শিক্ষার্থীদের রাজ্যের বাইরে, বিশেষত পশ্চিমবঙ্গে যেতে হচ্ছে। এতে তাদের অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত এই ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে ৬ দফা দাবির বিষয়গুলি বিস্তারিতভাবে তুলে ধরে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন টিএসইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুজিত ত্রিপুরা, সচিবালয় সদস্য কমরেড অঙ্কিত মুরাসিং, কমরেড বখরুই দেববর্মা এবং সিসিএম কমরেড বিশাল দেববর্মা।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top