News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের
Image

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও বিক্ষোভের জেরে অবশেষে পদক্ষেপ নিল প্রশাসন। বুধবার এলাকাটি পরিদর্শন করে সমস্যার সমাধানে সংশ্লিষ্ট লেয়ার মুরগির ফার্ম কর্তৃপক্ষকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিল বিশালগড় মহকুমা প্রশাসন।

এদিন ঘটনাস্থলে যান বিশালগড় মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস। তিনি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনে সরেজমিনে ফার্মের পরিবেশগত পরিস্থিতি পর্যালোচনা করেন।
স্থানীয়দের অভিযোগ, একটি লেয়ার মুরগির ফার্ম থেকে নির্গত তীব্র দুর্গন্ধ এবং মাছির উপদ্রবে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দিনের বেশিরভাগ সময় ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি ক্রমশ বাড়ছে বলে অভিযোগ।

এলাকাবাসীরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও দীর্ঘদিন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ক্ষোভে ফেটে পড়ে সম্প্রতি এলাকাবাসী বিক্ষোভে সামিল হন এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

বুধবার পরিদর্শনের পর ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস ফার্ম কর্তৃপক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে দুর্গন্ধ ও মাছির উপদ্রব নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে ফার্মের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে ফার্মটি বন্ধ করে দেওয়ার বিষয়েও প্রশাসন বিবেচনা করবে বলে তিনি সতর্ক করে দেন।

প্রশাসনের এই পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে তারা জানিয়েছেন, শুধুমাত্র আশ্বাস নয়, সমস্যার স্থায়ী সমাধানই এখন তাদের প্রধান দাবি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমের কারণে সাধারণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে না বলেও মত প্রকাশ করেন তারা।

স্থানীয় মহলের মতে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সবার নজর রয়েছে ফার্ম কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে। নির্ধারিত ১৫ দিনের মধ্যে সমস্যার কার্যকর সমাধান করা না হলে প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার বিষয়।

Releated Posts

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026

Leave a Reply

Scroll to Top