News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা
Image

দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা

আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ, রাঙ্গামুড়া আউট পোস্টের পুলিশ, টিএসআর বাহিনী এবং মহিলা পুলিশ সদস্যদের সমন্বয়ে পশ্চিম পাইখোলা এলাকার সাধুপাড়ায় বিশেষ তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন এলাকায় অবৈধভাবে চাষ করা প্রায় ৩০ হাজার গাঁজার চারা শনাক্ত করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে চারাগুলি কেটে ও উপড়ে ঘটনাস্থলেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ মাদক চাষ রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক চাষ, মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অন্যান্য অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, মাদকবিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযান যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা পালন করবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

এদিকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলা হয়েছে, মাদক সংক্রান্ত কোনো তথ্য বা অভিযোগ থাকলে তা দ্রুত নিকটস্থ থানায় জানাতে। জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রশাসনের এই প্রচেষ্টা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top