News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের
Image

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী প্রত্যাশীরা। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন তাঁরা। তাঁদের দাবি, অতিসত্বর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

তাঁদের অভিযোগ, ২০২২ সালে ত্রিপুরা ফায়ার সার্ভিসের ৩২৯টি পদে নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল। তার কিছু দিন পর ফিজিক্যাল ও রিটেন পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু প্রায় এক বছর হয়ে গেল এখনো তার ফলাফল প্রকাশ করছে না দপ্তর। সেই বিষয়ে জানতে আগরতলা ফায়ার সার্ভিসের দপ্তরে ডেপুটেশন প্রদান করেছে চাকুরী প্রত্যাশিত যুবককরা।

তাঁদের দাবি, অতিসত্বর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। পাশাপাশি, মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন আবেদন জানিয়েছেন।

Releated Posts

রাজ্যের বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৭ জুলাই:রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষয়ক্ষতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে…

ByByReshmi Debnath Jul 18, 2026

আইজিএম হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ছয় মাসের শিশুর মৃত্যুকে ঘিরে ক্ষোভ, তদন্তের দাবি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ছয় মাসের…

ByByReshmi Debnath Jul 18, 2026

আগরতলা রেলস্টেশনে দুই লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলা রেলস্টেশন থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার…

ByByReshmi Debnath Jul 17, 2026

যতনবাড়িতে যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: গোমতী জেলার করবুক মহকুমার যতনবাড়ি এলাকার ঈশ্বরটিলায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top