News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
Image

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ১৭ জুন থেকে ২৬ জুন পর্যন্ত জেলাজুড়ে ‘নেশামুক্ত ভারত সপ্তাহ’ পালন করা হবে।

জেলা প্রশাসন সূত্রে খবর, এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক প্রচার অভিযান, আলোচনা সভা, র‌্যালি এবং যুব সমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাদকাসক্তি প্রতিরোধে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

সাংবাদিক সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে মাদক থেকে দূরে থাকার এবং সমাজকে মাদকমুক্ত করতে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি মাদকাসক্তি থেকে মুক্তি পেতে জাতীয় ডি-অ্যাডিকশন হেল্পলাইন নম্বর ১৪৪৪৬ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহম্মদ সাজ্জাদ পি, পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি, অতিরিক্ত জেলাশাসক শান্তি রঞ্জন চাকমা সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

জেলাশাসক তাঁর বক্তব্যে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করাই প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ ত্রিপুরাকে মাদকমুক্ত জেলার পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top