News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়মুড়ায় সড়ক দুর্ঘটনা, অল্পেতে রক্ষা পেলেন মুখ্য সচেতক
Image

বড়মুড়ায় সড়ক দুর্ঘটনা, অল্পেতে রক্ষা পেলেন মুখ্য সচেতক

আগরতলা, ১৫ জুন : বড়সড় সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তেলিয়ামুড়া বিধানসভার বিধায়কা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। সোমবার বড়মুড়া পাহাড় এলাকায় তাঁর গাড়ির সঙ্গে একটি বোলেরো পিকআপ গাড়ির সংঘর্ষ ঘটে।

জানা গেছে, আজ সকালে সরকারি কাজে যাওয়ার পথে বড়মুড়া পাহাড়ের ওই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের ফলে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সামান্য আহত হন। এছাড়াও তাঁর গাড়িতে থাকা দুইজন পিএসও (পিজি) এবং ব্যক্তিগত সহকারী (সিএ)ও আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এবং নিরাপত্তারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top