News Flash

  • Home
  • প্রধান খবর
  • পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের বাড়িতে ইডির তল্লাশি
Image

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের বাড়িতে ইডির তল্লাশি

কলকাতা, ১৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের বহু কোটি টাকার নগদ-চাকরি (ক্যাশ-ফর-মিউনিসিপ্যালিটি জবস) দুর্নীতি মামলার তদন্তে শনিবার তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের দুই বাসভবন-সহ কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক স্থানে একযোগে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সূত্রের খবর, মদন মিত্রের দক্ষিণ কলকাতার ভবানীপুর এবং উত্তর শহরতলির কামারহাটির বাসভবনে ইডির পৃথক দল কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) নিরাপত্তায় তল্লাশি চালায়। মদন মিত্র কামারহাটি কেন্দ্রের তিনবারের তৃণমূল বিধায়ক। তিনি ২০১১-২০১৬ মেয়াদে এবং পরে ২০২১ সাল থেকে বর্তমান পর্যন্ত ওই কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মোট সাতটি স্থানে এই তল্লাশি অভিযান চলছে। কামারহাটি পুরসভার নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগের সূত্র ধরেই মদন মিত্রের বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।

শুক্রবার রাতে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা-র পদত্যাগ প্রসঙ্গে সরব হন মদন মিত্র। তিনি অভিযোগ করেন, গোপাল সাহাকে ‘অপমানজনক আচরণ’ ও প্রশাসনিক বাধার মুখে পড়ে পদত্যাগ করতে হয়েছে। একই সঙ্গে তিনি কামারহাটি পুরসভার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগের আহ্বান জানান।

মদন মিত্র বলেন, “কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার কাছে পদত্যাগ করা ছাড়া আর কোনও পথ খোলা ছিল না। বিজেপির অপমানের জবাব হবে পদত্যাগ। আগামী নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে তৃণমূলকে জয়ী করে আবার কামারহাটি পুরসভায় তৃণমূলের পতাকা ওড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছি।”

উল্লেখ্য, গত মাসে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল বিধায়ক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নিনির্বাপণমন্ত্রী সুজিত বসু। বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। দক্ষিণ দমদম পুরসভা-সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে অনিয়ম এবং অর্থপাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।

সম্প্রতি কলকাতা হাইকোর্টে ইডির দায়ের করা এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) বাতিলের আবেদন করেছিলেন সুজিত বসু। তবে বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ সেই আবেদন খারিজ করে তাঁকে জামিনের আবেদন করার পরামর্শ দেয়। একই সঙ্গে মামলার দ্রুত শুনানির আবেদনও নাকচ করে আদালত।

Releated Posts

সংসদকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের কথা শুনতে হবে: শশী থারুর

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল নিয়ে বিতর্কে কংগ্রেসের চার বক্তা, থাকছেন রাহুল-প্রিয়ঙ্কা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বড় অস্ত্র, বললেন ভারতীয়-মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ দত্তাত্রেয়ুডু নোরি

ওয়াশিংটন, ২৮ জুলাই (আইএএনএস): হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার ব্যাপক প্রয়োগের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতে জরায়ুমুখের…

ByByNews Desk Jul 28, 2026

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top