News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুব সমাজকে মাদকের কবল থেকে বাঁচাতে সরব গণতান্ত্রিক নারী সমিতি, থানায় ডেপুটেশন
Image

যুব সমাজকে মাদকের কবল থেকে বাঁচাতে সরব গণতান্ত্রিক নারী সমিতি, থানায় ডেপুটেশন

আগরতলা, ৯ জুন: যুব সমাজকে মাদকাসক্তির কবল থেকে রক্ষা করা এবং বেড়ে চলা নেশার কারবার বন্ধের দাবিতে পূর্ব মহিলা থানায় ডেপুটেশনে মিলিত হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।

সংগঠনের নেত্রীবৃন্দ জানান, নেশার বিস্তার শুধু যুব সমাজের ভবিষ্যৎকেই বিপন্ন করছে না, সামাজিক শান্তি-শৃঙ্খলার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। তাই নেশার কারবার বন্ধের দদবিতপ সংগঠনের পক্ষ থেকে মহিলা থানার কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে বিভিন্ন এলাকায় নেশার প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে মরণনেশার হাত থেকে রক্ষা করতে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ, বনমালীপুর এলাকায় প্রকাশ্যে চলা নেশার কারবার ও নেশা সেবন সম্পূর্ণরূপে বন্ধ করা, সমাজবিরোধী কার্যকলাপ রুখতে বিভিন্ন এলাকায় পুলিশি টহল বৃদ্ধি এবং নেশাখোর ও জুয়াড়িদের আড্ডাস্থল হিসেবে পরিচিত এলাকাগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top