News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে ভারতীয় জনতা মজদুর সংঘের ডেপুটেশন
Image

পাঁচ দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে ভারতীয় জনতা মজদুর সংঘের ডেপুটেশন

আগরতলা, ৯ জুন : ন্যায্য মজুরি, শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং শ্রম অধিকার নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে ভারতীয় জনতা মজদুর সংঘের অসংরক্ষিত শ্রমিকরা।

ডেপুটেশনে সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে— মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে টিএফডিপিসি -র অন্তর্ভুক্ত অসংরক্ষিত শ্রমিকদের দৈনিক হাজিরা বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারের বর্ধিত মজুরি কাঠামোর অনুকরণে রাজ্যেও স্কিলড ও আনস্কিলড শ্রমিকদের নতুন বেতনক্রম চালু, দীর্ঘ ১০ বছর কর্মরত অসংরক্ষিত শ্রমিকদের সরকারি সংরক্ষণের আওতায় আনা, রাজ্যের সকল অসংরক্ষিত শ্রমিকের মজুরি পুনর্মূল্যায়ন এবং প্রত্যেক শ্রমিককে লেবার কার্ড প্রদান।

সংগঠনের দাবি, বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে বিদ্যমান মজুরিতে পরিবার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই শ্রমিকদের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আবেদন জানায় তারা।

Releated Posts

সোনামুড়ায় জামাতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, স্ত্রী-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া , ১৭ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দুর্গাপুর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 18, 2026

রাজ্যের বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৭ জুলাই:রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষয়ক্ষতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে…

ByByReshmi Debnath Jul 18, 2026

আইজিএম হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ছয় মাসের শিশুর মৃত্যুকে ঘিরে ক্ষোভ, তদন্তের দাবি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ছয় মাসের…

ByByReshmi Debnath Jul 18, 2026

আগরতলা রেলস্টেশনে দুই লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলা রেলস্টেশন থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top