News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের অন্ধকারে মন্দিরে হামলা ও চুরি, রূপার চেইন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা
Image

রাতের অন্ধকারে মন্দিরে হামলা ও চুরি, রূপার চেইন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

আগরতলা, ৮ জুন: মোহনপুর বিধানসভার অন্তর্গত সিধাই থানার আমগাছিয়া পঞ্চায়েত এলাকার কালিকামুড়া পূর্ব পাড়ায় অবস্থিত শ্রী শ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দিরে রাতের অন্ধকারে হামলা ও চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রবিবার গভীর রাতে একদল দুষ্কৃতী মন্দিরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং চুরির ঘটনা সংঘটিত করে। রবিবার সকালে মন্দিরের পুরোহিত ও স্থানীয় বাসিন্দারা মন্দির খুলতে গিয়ে ঘটনাটি দেখতে পান। মন্দিরের ভেতরে বিভিন্ন সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি মন্দিরে থাকা প্রায় চার ভরিরও বেশি ওজনের একটি রূপার চেইন চুরি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে মন্দিরের পুরোহিত এবং শ্রী শ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সুব্রত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি এ ঘটনায় সিধাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।

খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ মন্দির চত্বর পরিদর্শন করে বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। চুরির সঙ্গে কারা জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্দিরে হামলা, ভাঙচুর ও চুরির ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top