News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্যে জনকল্যাণ শিবির আয়োজন করা হবে
Image

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্যে জনকল্যাণ শিবির আয়োজন করা হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। এ উপলক্ষ্যে আজ সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের সভাপতিত্বে এক ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়। এই ভার্চুয়ালি সভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব, বিভিন্ন দপ্তরের অধিকর্তা সহ ৮টি জেলার জেলাশাসকগণ অংশগ্রহণ করেন।

সভার সিদ্ধান্ত অনুসারে আগরতলা সহ রাজ্যের প্রতিটি ব্লক এবং স্থানীয় স্বশাসিত সংস্থায় জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। এরমধ্যে রাজ্যভিত্তিক শিবিরটি আগামী ১৪-১৬ জুন পর্যন্ত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। ব্লক এবং পুর এলাকায় শিবিরের আয়োজন করা হবে আগামী ১৫-১৭ জুন পর্যন্ত। এই শিবিরগুলিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগীদের নথিবদ্ধকরণ সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনসচেতনতা তৈরি করা হবে। শিবিরগুলিতে বিশেষ করে আয়ুষ্মান ভারত, পি.এম. সূর্যঘর, পি.এম. স্বনিধি, লাখপতি দিদি, ভিবি-জি রামজি ইতাদি প্রকল্পের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Releated Posts

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ছাত্রদের বিক্ষোভ, সোনম ওয়াংচুককে সরানো নিয়েও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top