News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গভীর রাতে বন দফতরের অভিযানে ভেস্তে গেল কাঠ পাচারের চেষ্টা, আটক দুই গাড়ি
Image

গভীর রাতে বন দফতরের অভিযানে ভেস্তে গেল কাঠ পাচারের চেষ্টা, আটক দুই গাড়ি

খোয়াই, ৮ জুন: খোয়াই জেলার ওয়ারেংটু বাড়ি এলাকায় বন দফতরের বিশেষ অভিযানে বড়সড় কাঠ পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ দুটি গাড়ি আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বন দফতর সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাত থেকে এলাকায় নজরদারি ও টহলদারি শুরু করেন বন দফতরের কর্মীরা। দীর্ঘ পর্যবেক্ষণের পর রবিবার ভোর প্রায় ৬টা নাগাদ খোয়াই মহকুমার ওয়ারেংটু বাড়ি এলাকা থেকে কাঠ বোঝাই দুটি গাড়ি আটক করা হয়।

আটক গাড়ি দুটিতে প্রায় ১৮০ ঘনফুট মূল্যবান কাঠ ছিল বলে বন দফতর জানিয়েছে। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকার মধ্যে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
এই অভিযানে নেতৃত্ব দেন এসডিএফও সুস্মিতা দাস এবং ডিএফও অশোক কুমার (আইএফএস)। এছাড়াও বন দফতরের আধিকারিক বিমল নম-সহ অন্যান্য কর্মীরা অভিযানে অংশ নেন।

বন দফতর ঘটনার তদন্ত শুরু করেছে। কাঠগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযানের সাফল্যে বনদফতরের তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

জরাজীর্ণ মাটির ঘরে দিন কাটছে মালতী দেববর্মার, মেলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার অভিযোগ

আগরতলা, ২৩ জুলাই: জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই দিন কাটছে মান্দাই ব্লকের ধনইপাড়া এলাকার বাসিন্দা মালতী দেববর্মা ও তাঁর পরিবারের।…

ByByReshmi Debnath Jul 23, 2026

তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক, এক দিবসীয় সফরে খোয়াই জেলা সভাপতি

তেলিয়ামুড়া, ২৩ জুলাই: ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে এক দিবসীয় প্রবাস কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিধানসভা…

ByByReshmi Debnath Jul 23, 2026

শিক্ষকদের দেরিতে স্কুলে আসা ও পাঠদানে গাফিলতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা

আগরতলা, ২৩ জুলাই: চড়িলাম বিদ্যালয় পরিদর্শক এলাকার অন্তর্গত আড়ালিয়া হাই স্কুলে শিক্ষকদের বিরুদ্ধে অনিয়ম, দেরিতে বিদ্যালয়ে উপস্থিত হওয়া…

ByByReshmi Debnath Jul 23, 2026

৬ দফা দাবিতে শোভাপুর গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের ডেপুটেশন

কাঠালিয়া, ২৩ জুলাই: বিভিন্ন জনস্বার্থমূলক দাবি নিয়ে শোভাপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করল সিপিআইএমের রবীন্দ্রনগর অঞ্চল কমিটি। বৃহস্পতিবার…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top