News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুনর্বাসনের দাবিতে ১২ জুন থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক প্রাক্তন জঙ্গিদের
Image

পুনর্বাসনের দাবিতে ১২ জুন থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক প্রাক্তন জঙ্গিদের

আগরতলা, ৮ জুন: পুনর্বাসন সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় আগামী ১২ জুন থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ-এর সদস্যরা। আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন এটিটিএফ-এর সভাপতি কালেন্দ্র দেববর্মা, এনএলএফটি-র সভাপতি প্রসেনজিৎ দেববর্মা এবং সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা।

তাদের অভিযোগ করেন, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পুনর্বাসন ও উন্নয়নমূলক প্রকল্পের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় দুই বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।

তাদের দাবি, দীর্ঘসূত্রিতার কারণে আত্মসমর্পণকারী সদস্যরা চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। পর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও জীবিকার সুযোগ না থাকায় ইতিমধ্যেই আটজন সদস্যের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

নেতারা আরও বলেন, অতীতে আত্মসমর্পণকারী বিভিন্ন গোষ্ঠীর দাবি ছয় মাসের মধ্যেই পূরণ করা হয়েছিল। কিন্তু এবার সরকার সম্পূর্ণ উদাসীন মনোভাব দেখাচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। এরই প্রতিবাদে ১২ জুন থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে তারা। কর্মসূচির অংশ হিসেবে খোয়াই ও তেলিয়ামুড়ায় সড়ক ও রেল অবরোধেরও পরিকল্পনা রয়েছে।

প্রাক্তন জঙ্গি সংগঠনগুলোর নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সরকার যদি আলোচনায় না বসে বা ইতিবাচক কোনও উদ্যোগ গ্রহণ না করে, তাহলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।

এদিকে ধর্মঘটের ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যে সম্ভাব্য জনদুর্ভোগ ও পরিবহন ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, পুনর্বাসন ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকার আদায়ের লড়াই থেকে তারা সরে আসবেন না।

Releated Posts

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 7, 2026

নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান, লেফুঙ্গায় নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ: রিটার্নিং অফিসার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে রাজনৈতিক তৎপরতা শুরু হলেও…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ, পশ্চিম জেলা শাসকের দফতরে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকে বামফ্রন্ট তথা সিপিআইএম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে…

ByByTaniya Chakraborty Sep 7, 2026

শালবাগানে অস্ত্রসহ বিহারের দুই যুবক গ্রেফতার, উদ্ধার ২টি নাইন এমএম পিস্তল ও ৩ কার্তুজ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলার শালবাগান এলাকা থেকে অস্ত্রসহ বিহারের দুই যুবককে…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top