News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে পরিত্যক্ত স্করপিও থেকে ব্রাউন সুগার উদ্ধার, তদন্তে নেমে রহস্যের জাল উন্মোচনের চেষ্টা পুলিশের
Image

ধর্মনগরে পরিত্যক্ত স্করপিও থেকে ব্রাউন সুগার উদ্ধার, তদন্তে নেমে রহস্যের জাল উন্মোচনের চেষ্টা পুলিশের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুন: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক অভিযানে পশ্চিম বটরসি এলাকা থেকে একটি পরিত্যক্ত স্করপিও গাড়ি থেকে প্রায় ১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার অভিযানের পাশাপাশি গাড়িটিকে ঘিরে একাধিক রহস্যজনক তথ্য সামনে আসায় তদন্তের গুরুত্ব আরও বেড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এএস-০৪আর-৪৫৪৯ নম্বরের একটি স্করপিও গাড়িতে করে মাদক পাচারের খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ পশ্চিম বটরসি এলাকার ভারত পেট্রোলিয়াম পাম্প সংলগ্ন এলাকায় নজরদারি শুরু করে। অভিযানের সময় রাস্তার ধারে একটি পরিত্যক্ত অবস্থায় গাড়িটি দেখতে পায় পুলিশ।
প্রাথমিক তদন্তে দেখা যায়, গাড়িটির সামনের উইন্ডশিল্ড এবং চালকের পাশের জানালার কাচ ভাঙা অবস্থায় রয়েছে। এছাড়া গাড়ির চাবিও ভেতরেই পড়ে ছিল। পুলিশের অনুমান, অভিযানের আভাস পেয়ে বা অন্য কোনো কারণে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে একটি প্যাকেট থেকে প্রায় ১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ফরেনসিক টিমকে ডাকা হয় এবং ফরেনসিক এক্সামিনার লিংকন রিয়াংসহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত থেকে নমুনা সংগ্রহ ও প্রাথমিক তদন্ত পরিচালনা করেন।

তদন্তে আরও একটি বিষয় পুলিশের নজরে আসে। গাড়ির ভেতরে একটি রাজনৈতিক দলের উত্তরীয় ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তবে এর সঙ্গে মাদক পাচার চক্রের কোনো যোগসূত্র রয়েছে কিনা, নাকি অন্য কোনো উদ্দেশ্যে সেটি সেখানে রাখা হয়েছিল, তা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা। বিষয়টি তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
ফরেনসিক পরীক্ষা শেষে পুলিশ স্করপিও গাড়িটি বাজেয়াপ্ত করে ধর্মনগর থানায় নিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে চিহ্নিত করতে এবং গাড়ির মালিক ও পলাতক চালকের সন্ধানে জোরদার তদন্ত শুরু হয়েছে।

পুলিশের এক আধিকারিক জানান, মাদক পাচার রোধে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া মাদকের উৎস, পাচারচক্রের নেটওয়ার্ক এবং পরিত্যক্ত গাড়ির রহস্য উদঘাটনে তদন্তকারীদের দিকে তাকিয়ে রয়েছে সকলের নজর।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top