News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহীজলায় নিখোঁজ বৃদ্ধের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

সিপাহীজলায় নিখোঁজ বৃদ্ধের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ জুন: সিপাহীজলা জেলায় নিখোঁজ এক বৃদ্ধের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম যতীন্দ্র ভৌমিক। তাঁর বাড়ি ১ নম্বর চন্দ্রনগর এলাকায় বলে জানা গেছে।

পরিবার সূত্রে খবর, প্রায় ১১ দিন আগে যতীন্দ্র ভৌমিক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। এরপর থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ শুরু করেন। পাশাপাশি বিষয়টি স্থানীয় থানাকেও জানানো হয়। কিন্তু দীর্ঘ অনুসন্ধানের পরও তাঁর কোনো সন্ধান মেলেনি।

সোমবার স্থানীয় কয়েকজন ব্যক্তি সিপাহীজলা মূল সড়ক থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে গভীর জঙ্গলের মধ্যে একটি গাছে ঝুলন্ত অবস্থায় একটি দেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে দেহটি যতীন্দ্র ভৌমিকের বলে শনাক্ত করা হয়েছে। দেহটি দীর্ঘদিন ধরে ঝুলন্ত অবস্থায় থাকায় তা পচাগলা অবস্থায় ছিল বলে জানা গেছে।

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

রাতের অন্ধকারে মন্দিরে হামলা ও চুরি, রূপার চেইন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা

আগরতলা, ৮ জুন: মোহনপুর বিধানসভার অন্তর্গত সিধাই থানার আমগাছিয়া পঞ্চায়েত এলাকার কালিকামুড়া পূর্ব পাড়ায় অবস্থিত শ্রী শ্রী নর্মদেশ্বর…

ByByReshmi Debnath Jun 8, 2026

গভীর রাতে বন দফতরের অভিযানে ভেস্তে গেল কাঠ পাচারের চেষ্টা, আটক দুই গাড়ি

খোয়াই, ৮ জুন: খোয়াই জেলার ওয়ারেংটু বাড়ি এলাকায় বন দফতরের বিশেষ অভিযানে বড়সড় কাঠ পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে।…

ByByReshmi Debnath Jun 8, 2026

মেঘালয়ের মুখ্যমন্ত্রী আইএলপি ইস্যুতে সরব, ত্রিপুরার মুখ্যমন্ত্রী নীরব: এডিসি ও অনুপ্রবেশ প্রসঙ্গে ক্ষোভ রঞ্জিত দেববর্মার

আগরতলা, ৮ জুন: তিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার নীরবতা নিয়ে…

ByByTaniya Chakraborty Jun 8, 2026

বছরের পর বছর অবহেলিত রাস্তা, পথে নামলেন গ্রামবাসীরা

সোনামুড়া, ৮ জুন : দীর্ঘদিন ধরে গ্রামীণ রাস্তা সংস্কার না হওয়ার প্রতিবাদে সোমবার সকালে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের…

ByByTaniya Chakraborty Jun 8, 2026

Leave a Reply

Scroll to Top