News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরাইবাড়িতে রেললাইনের পাশে ব্যক্তির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

চুরাইবাড়িতে রেললাইনের পাশে ব্যক্তির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ৮ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি এলাকায় রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম রাজু মিয়া।

জানা গেছে, রাজু মিয়ার বাড়ি সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত নোনতাইছড়া এলাকায়। তবে বিয়ের পর গত আট-নয় বছর ধরে তিনি চুরাইবাড়ির পূর্ব চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে খবর, রাজু মিয়া দীর্ঘদিন ধরে নেশাজাতীয় দ্রব্য সেবনের সঙ্গে যুক্ত ছিলেন। এ কারণে তাঁর পারিবারিক জীবনে প্রায়ই অশান্তি দেখা দিত বলে অভিযোগ এলাকাবাসীর।

ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ এবং রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনের পাশ দিয়ে চলাচলের সময় কোনো দুর্ঘটনার শিকার হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরাইবাড়ি থানা ও রেল পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top