News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় অভিযানে ২১ কেজি ৭০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার, পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ
Image

সোনামুড়ায় অভিযানে ২১ কেজি ৭০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার, পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

সোনামুড়া, ৮ জুন: গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত দুর্গাপুর ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এক অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক সন্দেহভাজন মাদক কারবারির বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় দুটি বস্তার ভেতরে রাখা কালো রঙের সেলোটেপে মোড়ানো মোট ১০টি প্যাকেট থেকে ২১ কেজি ৭০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালীন একটি লাল রঙের মারুতি ব্রেজা প্রাইভেট গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে, যার নিবন্ধন নম্বর টিআর -০৩ এস-০৩৫৬। এছাড়াও অভিযুক্তের একটি মোবাইল ফোন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে পুলিশ।

তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি আগেই বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। বর্তমানে তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনার পর সোনামুড়া থানায় মাদকদ্রব্য ও মনঃপ্রভাবিত পদার্থ নিয়ন্ত্রণ আইনের অধীনে একটি মামলা রুজু করা হয়েছে। তদন্তে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের ধারণা, এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজন মাদক কারবারির সন্ধান মিলতে পারে এবং আগামী দিনে আরও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এই অবৈধ কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top