News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
Image

নিজ ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: নতুন বাজার থানাধীন জোড়ানিয়া কারবাড়ি পাড়া এলাকায় এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রীর নাম সুনিতা জমাতিয়া (১৮)।

জানা গেছে, সুনিতা জমাতিয়া চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তিনি অকৃতকার্য হন। রবিবার সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় বাড়ির মালিক তাকে ডাকাডাকি করেন। তবে ভেতর থেকে কোনও সাড়া না পেয়ে সন্দেহ হলে ঘরের দরজা ভেঙে দেখা যায়, ঘরের ভেতরে তার ঝুলন্ত দেহ রয়েছে।

খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালে পাঠানো হয়।

মৃতার পরিবারের সদস্যরা জানান, তাদের বাড়ি করবুক এলাকায়। পড়াশোনার সুবিধার্থে সুনিতা ও তার বোন ভাড়া বাড়িতে থাকতেন। সম্প্রতি প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে তিনি মানসিকভাবে চিন্তিত ছিলেন বলে পরিবারের দাবি। তবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top