News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধলেশ্বরে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল পরিবার
Image

ধলেশ্বরে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: রাজধানীর ধলেশ্বর এলাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে ধলেশ্বর ৮ নম্বর রোড এলাকার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

জানা গেছে, ধলেশ্বরের বাসিন্দা শেফালি শিবের বাড়িতে সকালবেলা রান্নার কাজ চলছিল। রান্নার সময় বাড়ির পরিচারিকা লক্ষ্য করেন, গ্যাসের চুলার আগুন বারবার নিভে যাচ্ছে এবং রান্নাঘরে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি গ্যাসের সংযোগ বন্ধ করার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, গ্যাসের রেগুলেটার খোলার সময় আচমকাই সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাড়ির সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরিবারের লোকজন দ্রুত বাইরে বেরিয়ে আসেন এবং দমকল বিভাগকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।

দমকল সূত্রে জানা গেছে, রান্নাঘরে দুটি গ্যাস সিলিন্ডার ছিল। এর মধ্যে একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তবে দমকল বাহিনীর দ্রুত পদক্ষেপে আগুন পাশের অংশে ছড়িয়ে পড়তে পারেনি।
ঘটনায় কোনও প্রাণহানির খবর না মিললেও বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

ঘটনার পর দমকল কর্মীরা গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং গ্যাসের গন্ধ পেলেই দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে সরকারি জমি বিক্রির অভিযোগ, বাজার কমিটির দুই সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: মহারাজগঞ্জ বাজারে সরকারি জমি অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 7, 2026

বিশালগড় বাইপাসে বেপরোয়া গাড়ির ধাক্কা, আহত বিদ্যুৎ নিগমেরচালক, অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৭ জুন: বিশালগড় বাইপাসে ফের পথ দুর্ঘটনা। রবিবার নারাওয়ারা এলাকায় একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত…

ByByReshmi Debnath Jun 7, 2026

নিজ ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: নতুন বাজার থানাধীন জোড়ানিয়া কারবাড়ি পাড়া এলাকায় এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 7, 2026

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা ই-রিক্সার, আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: রাজধানীর কুঞ্জবন এলাকায় রবিবার এক পথ দুর্ঘটনায় চারজন যাত্রী আহত হন। জিবি হাসপাতাল…

ByByReshmi Debnath Jun 7, 2026

জলাবাজারে মার্কেট শেড ভাঙা ঘিরে বিতর্ক, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ৭ জুন: উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের অধীন জলাবাজার এলাকায় পুরনো মার্কেট শেড ভাঙার কাজকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Jun 7, 2026

বিশ্ব পরিবেশ দিবসে আগরতলায় গ্লো গ্রিনের সচেতনতামূলক কর্মসূচি, প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা ঘোষণা

আগরতলা, ৭ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ…

ByByReshmi Debnath Jun 7, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের ১২ বছর পূর্তি উপলক্ষে জিবি বাজার এলাকায় সাফাই অভিযান

আগরতলা, ৭ জুন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আগরতলার জিবি এলাকায় এক বিশেষ সাফাই…

ByByReshmi Debnath Jun 7, 2026

বনমালীপুরে ফার্স্টক্রাই ইন্টেলিটটস প্রি-স্কুল ও ডে-কেয়ারের উদ্বোধন করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৭ জুন: বনমালীপুরে ফার্স্টক্রাই ইন্টেলিটটস প্রি-স্কুল ও ডে-কেয়ারের উদ্বোধন করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে…

ByByReshmi Debnath Jun 7, 2026

পুলিশ ও বিএসএফের তৎপরতায় উদ্ধার ৫টি চোরাই গবাদিপশু, বাংলাদেশে পাচারের চেষ্টা ব্যর্থ

আগরতলা, ৭ জুন: খোয়াই জেলার মরানদীর পাড় এলাকা থেকে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ ও বিএসএফ।…

ByByReshmi Debnath Jun 7, 2026

Leave a Reply

Scroll to Top