News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুদিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি
Image

দুদিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু’দিনের রাজ্য সফরে আজ আগরতলায় এসে পৌঁছেছেন। আগামীকাল তিনি একাধিক কর্মসূচিতে যোগদান করবেন। আজ বিকেলে আগরতলায় এমবিবি বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক অভিষেক দেবরায়, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্সিরাণী, বিশিষ্ট নাগরিক বিপিন দেববর্মা।

বিমানবন্দরে পৌঁছানোর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। তাঁর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে শুক্রবার ত্রিপুরা সফরে ব্যস্ত সময় কাটাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্মীয়, প্রশাসনিক এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।

শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে তিনি উদয়পুরের ঐতিহ্যবাহী ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো ও প্রার্থনা করবেন। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে আগরতলার লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে (বিএসএফ ৪২ নম্বর ব্যাটালিয়ন) অনুষ্ঠিত একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সেখানে বিএসএফ আবাসিক কমপ্লেক্স, কোয়ার্টার গার্ড কমপ্লেক্স এবং এনডিআরএফ রিজিওনাল রেসপন্স সেন্টারের ই-শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। এছাড়াও আগরতলার ঐতিহাসিক প্রাঙ্গণে টাটা গ্রুপের তত্ত্বাবধানে নির্মিতব্য বিলাসবহুল পাঁচতারা হোটেল ‘তাজ পুষ্পবন্ত প্যালেস’-এর শিলান্যাস করবেন।

এরপর বিএসএফ জওয়ানদের উদ্দেশে ভাষণ দেবেন এবং তাদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করবেন তিনি। দুপুর ২টা ৩০ মিনিটে তিনি আগরতলার শালবাগানস্থিত বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তরে সীমান্তবর্তী এলাকার বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন। বৈঠকে সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্ত অবকাঠামো উন্নয়ন এবং সীমান্তবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজ্যের প্রশাসনিক ও নিরাপত্তা মহলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Releated Posts

ছিনাইহানি সেবাব্রত নার্সিংহোমের স্বাস্থ্যশিবিরে প্রতিমা ভৌমিক, উপকৃত এলাকার মানুষ

আগরতলা, ৬ সেপ্টেম্বর: সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ছিনাইহানি সেবাব্রত নার্সিংহোমের উদ্যোগে আয়োজন করা হলো এক…

ByByReshmi Debnath Sep 6, 2026

শিক্ষার মান নিয়ে কোনও আপস নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: শিক্ষার মান নিয়ে রাজ্য সরকার কোনও ধরনের আপস করবে না বলে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Sep 6, 2026

দিল্লি থেকে ফিরেই ত্রিপাক্ষিক চুক্তি, জোট ও আসন সমঝোতা নিয়ে মুখ খুললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৬ সেপ্টেম্বর: দিল্লি সফর শেষে ত্রিপুরায় ফিরে ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন, ভূমির অধিকার এবং আসন্ন রাজনৈতিক জোট ও…

ByByReshmi Debnath Sep 6, 2026

জমি নিয়ে বিবাদে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত এক

আগরতলা, ৬ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল পানিসাগর মহকুমার জলাবাসা…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top