News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সরকারের আশ্বাসে আগামীকাল রেল-সড়ক অবরোধ প্রত্যাহার করল টিজিআরডিসি
Image

সরকারের আশ্বাসে আগামীকাল রেল-সড়ক অবরোধ প্রত্যাহার করল টিজিআরডিসি

আগরতলা, ৪ জুন: রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর আগামীকাল ঘোষিত রেল ও সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করল ত্রিপুরা গেরিলা রিটার্নিজ ডিমান্ড কমিটি (টিজিআরডিসি)। আত্মসমর্পণকারী জঙ্গিদের যৌথ মঞ্চ হিসেবে পরিচিত সংগঠনটি দীর্ঘদিনের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছিল।

জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে টিজিআরডিসি-র প্রতিনিধিরা আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিদের পুনর্বাসন, জীবিকা নির্বাহের সুযোগ এবং অন্যান্য দীর্ঘদিনের দাবি তুলে ধরেন। বৈঠকে সরকারের পক্ষ থেকে বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।

জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাষীষ দাস জানান, সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তাঁদের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সংগঠনটি তাদের ঘোষিত অবরোধ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ত্রিপুরা সফরের দিনই এই কর্মসূচি পালনের পরিকল্পনা ছিল।

পুনর্বাসন সংক্রান্ত অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল মুখ্যমন্ত্রীর রাবার মিশনের আওতায় সুবিধা প্রদান। এ প্রসঙ্গে সুভাষীষ দাস জানান, প্রকল্পটির আওতায় প্রথমে ৩০ হাজার হেক্টর জমিতে রাবার চাষের অনুমোদন মিললেও পরে তা বাড়িয়ে ৬৯ হাজার হেক্টর করা হয়। কিন্তু সেই অনুপাতে আর্থিক বরাদ্দ বৃদ্ধি পায়নি।

তিনি বলেন, সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যে নাবার্ডের কাছে অতিরিক্ত তহবিলের আবেদন জানিয়েছে।

আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিদের পুনর্বাসন ও জীবিকার সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে আগামী ৯ জুন একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। ওই বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের পাশাপাশি প্রাক্তন জঙ্গিদের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

সরকারি মহলের আশা, ধারাবাহিক আলোচনা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাগুলির সমাধান সম্ভব হবে। পাশাপাশি আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিদের জন্য টেকসই পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগও নিশ্চিত করা যাবে।

Releated Posts

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর প্রাথমিক ময়নাতদন্তে ফাঁসি নিশ্চিত হয়েছে, আইন অনুযায়ী তদন্ত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ জুলাই:   ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByReshmi Debnath Jul 21, 2026

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরকে, আগামীকাল উত্তরপ্রদেশে শেষকৃত্য

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। আজ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা: কাদায় আটকে মন্ত্রী টিঙ্কু রায়ের গাড়ি, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে শতাধিক যানবাহন

আগরতলা, ২১ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং ২০৮ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা ফের সামনে এল। দীর্ঘদিন ধরে সংস্কারের…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top